
রাঙ্গামাটির বরকলে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় বরকল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা ফালিট্যাঙ্গাচুক হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।
বরকল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় ও বরকল উপজেলা নির্বাহী অফিসার রাজীব দাশ পুরকায়স্থ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুবিমল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন চন্দ্র ভদ্র,।

বরকল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, বরকল উপজেলা প্রেসক্লাবের সভাপতি তসলিম উদ্দিন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা জুলাই বিপ্লবের বীর শহিদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জুলাই শহিদদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা আজ এক নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে এবং শহিদদের স্বপ্নের বৈষম্যহীন দেশ গড়তে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জুলাই আন্দোলনে শাহাদাতবরণকারী সকল শহিদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা নিশ্চিত করতে আহবান জানানো হয়।
মোঃ তসলিম উদ্দিন 




















