Lama ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ বন্যার্তের মাঝে খাবার বিতরণ করেন সেনাবাহিনীর

  • Reporter Name
  • Update Time : ১০:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
  • ৪৭ Time View

মোঃ আল আমিন:

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যাকবলিত এলাকার আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ৭৫১ বন্যার্ত মানুষের মাঝে রান্না করা দুপুরের খাবার বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর দীঘিনালা জোন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টা থেকে উপজেলার ১৬টি আশ্রয়কেন্দ্রে এ খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়। আশ্রয়কেন্দ্রে অবস্থানরত বন্যার্তদের হাতে রান্না করা খাবার তুলে দেন সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুট্যান্ট ক্যাপ্টেন আবদুল্লাহ আল আজমী, ক্যাপ্টেন শেখ সাব্বির আহমাদ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিজ্ঞাপন

দীঘিনালা জোন সূত্রে জানাযায়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে শুরু থেকেই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজন অনুযায়ী এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

খাবার পেয়ে আশ্রয়কেন্দ্রে থাকা বন্যার্তরা সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

দীঘিনালায় ১৬ আশ্রয়কেন্দ্রে ৭৫১ বন্যার্তের মাঝে খাবার বিতরণ করেন সেনাবাহিনীর

Update Time : ১০:৩৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬