Lama ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামা আজিজনগরের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আলীকদম সেনা জোন

  • Reporter Name
  • Update Time : ০৮:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৫ Time View

ট্রিবিউন ডেস্ক:-

টানা ভারী বর্ষণের ফলে ৯ জুলাই ভোরে বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া ও পাগলীর ঝিরি এলাকায় ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটে। এ মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকটি বসতঘর মাটিচাপা পড়ে একই পরিবারের ৫ জন নিহত এবং ১ জন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে দ্রুত উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আলীকদম সেনা জোন থেকে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও পরিস্থিতি মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করে। সেনাবাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় আলীকদম সেনা জোনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে আর্থিক অনুদান ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়, যাতে তারা তাৎক্ষণিক দুর্যোগ-পরবর্তী সংকট মোকাবিলা করতে পারেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত বসতঘর দ্রুত মেরামত ও পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আলীকদম জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি বলেন,

“প্রাকৃতিক দুর্যোগে বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও সর্বাত্মকভাবে জনগনের পাশে থাকবে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় মানবিক সহায়তা অব্যাহত রাখবে।”

দুর্গম পার্বত্য অঞ্চলের জনগণের নিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রমে আলীকদম সেনা জোন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই সহায়তা কার্যক্রম স্থানীয়দের মাঝে স্বস্তি ও আস্থার বার্তা পৌঁছে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

লামা আজিজনগরের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আলীকদম সেনা জোন

Update Time : ০৮:২৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬