Lama ০২:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র, সাজেকসহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

  • Reporter Name
  • Update Time : ১১:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৬ Time View

মোঃ আল আমিন:-

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালার বিদ্যুৎ উপকেন্দ্র (সাবস্টেশন) প্লাবিত হওয়ায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। এতে বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে দীঘিনালা উপজেলা ও জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আকস্মিক এ বিদ্যুৎ বিভ্রাটে কয়েক হাজার গ্রাহক ভোগান্তিতে পড়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রের ট্রান্সফরমার এলাকাসহ পুরো উপকেন্দ্র প্লাবিত হয়। পানি দ্রুত বাড়তে থাকায় বৈদ্যুতিক দুর্ঘটনার আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

দীঘিনালা বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী বলেন, “পাহাড়ি ঢলের পানিতে উপকেন্দ্রটি তলিয়ে গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এবং নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। বন্যার পানি নেমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।”

বিদ্যুৎ না থাকায় দীঘিনালা উপজেলা সদর ছাড়াও সাজেকের আবাসিক হোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান এবং সাধারণ গ্রাহকেরা দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন অন্ধকারে ডুবে থাকা বাসিন্দারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

দীঘিনালায় বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে বিদ্যুৎ উপকেন্দ্র, সাজেকসহ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

Update Time : ১১:০২:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬