Lama ০২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানির প্রবাহে সচল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের  ৫ ইউনিট পুন:চালু, উৎপাদন ১৪৪ মেগাওয়াটে পৌঁছাল

  • Reporter Name
  • Update Time : ০১:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১৬ Time View

সংবাদদাতা:-

টানা কয়েকদিনের বর্ষণে কাপ্তাই লেকে পানির বৃদ্ধির ফলে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের( কপাবিকে) এর ৫ টি ইউনিট আজ মঙ্গলবার (৭ জুলাই)  সন্ধ্যা ৬ টা হতে একযোগে চালু করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় এই প্রতিবেদককে বলেন, টানা বৃষ্টিতে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানির লেভেল গত কয়েকদিন ধরে বাড়ছে, ফলে পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট আজ মঙ্গলবার সন্ধ্যা ৬ টা হতে একসাথে চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

এই ৫ টি ইউনিট হতে ১ শত ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তৎমধ্যে ১ নং ও ২ নং ইউনিট হতে প্রতিটিতে  ৩২ মেগাওয়াট করে ৬৪ মেগাওয়াট, ৩ নং ইউনিট এ ৩০ মেগাওয়াট এবং ৪ ও ৫ নং ইউনিট হতে প্রতিটিতে   ২৫ মেগাওয়াট করে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ৫ টি ইউনিট এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২ শত ৪০ মেগাওয়াট।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমের দায়িত্বরত প্রকৌশলীদের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান,  আজ মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৭৯.৮৬ ফুট মিন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় পানি থাকার কথা ৮৪.৯৬ ফুট মিন সি লেভেল।

দায়িত্বরত প্রকৌশলীরা আরোও জানান, লেকে পানির স্বলতায় বিগত কয়েক মাস ধরে কখনো ১ টি বা ২ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও গতকাল সোমবার  ৩ টা ইউনিট এবং  আজ মঙ্গলবার  সকালে ৪ টা ইউনিট এবং আজ  সন্ধ্যায় ৬ টা হতে ৫ টি ইউনিট চালু করে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

পানির প্রবাহে সচল কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের  ৫ ইউনিট পুন:চালু, উৎপাদন ১৪৪ মেগাওয়াটে পৌঁছাল

Update Time : ০১:৩১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬