Lama ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম মিরসরাইয়ে পরিত্যক্ত কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ০১:১৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
  • ১২ Time View

মিরসরাই সংবাদদাতা:-

চট্টগ্রামের মিরসরাই উপজেলার একটি পরিত্যক্ত বিস্কুট ফ্যাক্টরির গার্ডরুম থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া মির্জাপাড়া এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত পরিত্যক্ত বিস্কুট কারখানার গার্ডরুমে অর্ধবসা অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা মিরসরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি বিস্কুট ফ্যাক্টরির গার্ডরুমে আধা বসা অবস্থায় এক ব্যক্তির মরদেহ দেখা যায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বিস্কুট কারখানাটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই কারখানার পাহারাদার গার্ডরুমের ভেতরে উঁকি দিয়ে একজনকে অস্বাভাবিকভাবে বসে থাকতে দেখে কাছে গিয়ে বুঝতে পারেন তিনি মৃত। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, ওই কারখানার একজন পাহারাদার সকালে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাই নতুনবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Bandarban Tribune

চট্টগ্রাম মিরসরাইয়ে পরিত্যক্ত কারখানা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Update Time : ০১:১৫:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬