Lama ০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধর: গ্রেপ্তার ১

শেরপুরের নালিতাবাড়ীতে বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধর, শ্লীলতাহানি, স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার আসামি আরিফ মিয়া (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) নালিতাবাড়ী থানার এসআই রাসেলের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে নন্নী অভয়পুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর বটগাছ কাটাকে কেন্দ্র করে বিরোধের জেরে ১৬ সেপ্টেম্বর লাকি আক্তার (২৭) নামে এক নারীকে মারধর করা হয়। তাকে লোহার রড, গাছের ডাল ও মাছ ধরার কুচ দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় লাকি আক্তার নালিতাবাড়ী থানায় মামলা করেন। মামলায় আরিফ মিয়া ছাড়াও শাহিন মিয়া (২৭) ও আরিফের স্ত্রী উম্মে হানি (২৭)কে আসামি করা হয়েছে।
নালিতাবাড়ী থানার ওসি আশরাফুজ্জামান বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

‎১৮তম বিজিএস-এ জজ হলেন ববির তিন শিক্ষার্থী

Bandarban Tribune

বটগাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধর: গ্রেপ্তার ১

Update Time : ০৬:২০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬