Lama ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে ৫০০ শিক্ষার্থী-অভিভাবকের জন্য লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মসূচি

মিরসরাইয়ের জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রায় ৫০০ শিক্ষার্থী ও অভিভাবককে নিয়ে সেবামূলক কর্মসূচি পালন করেছে লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশী। কর্মসূচির মধ্যে ছিল আই ক্যাম্প, বিনামূল্যে চশমা বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, ডেঙ্গু সচেতনতা এবং বৃক্ষরোপণ।

বুধবার আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন স্বাস্থ্যসেবা ও সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর এ সার্ভিস প্রোগ্রামের স্পন্সর ছিলেন ক্লাবের সিনিয়র সদস্য লায়ন আলহাজ মোজহার মিয়া।
কর্মসূচি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অব চিটাগং খুলশীর প্রেসিডেন্ট লায়ন রাশেদা আখতার মুন্নি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ, প্রথম ভাইস গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী পিএমজেএফ, লায়ন আলমগীর হোসেন বাবুল, আরসি কনসার্ন, লায়ন আবুল হাশেম, জেডসি কনসার্ন, লায়ন আরশাদুর রহমান, আরসি হেডকোয়ার্টার অ্যাক্টিভিটিস, লায়ন মাহি, ডিস্ট্রিক্ট আইটি চেয়ারপার্সন, লায়ন নিজাম উদ্দিন, লায়ন ইলিয়াস রিপনসহ লায়ন্স ও লিও সদস্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাসেম ভূঁইয়া, প্রধান শিক্ষক বাবু নেপাল চন্দ্র দে এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

‎১৮তম বিজিএস-এ জজ হলেন ববির তিন শিক্ষার্থী

Bandarban Tribune

জোরারগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে ৫০০ শিক্ষার্থী-অভিভাবকের জন্য লায়ন্স ক্লাবের সেবামূলক কর্মসূচি

Update Time : ১২:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬