Lama ০৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জুমচাষিরা ফসল রক্ষায় বন্য প্রাণীর আক্রমণের ঝুঁকিতেও রয়েছেন

জুমের ধানখেতে বন্য শুকরের আক্রমণে বাবা-মেয়ে ২জন আহত

বান্দরবানের থানচি উপজেলায় জুমের ধানখেতে বন্য শুকরের আক্রমণে বাবা ও মেয়ে গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কোয়াইক্ষ্যং মৌজার নিলট ম্রো পাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা দালো ম্রো (৪৫) ও তাঁর মেয়ে সাংতম ম্রো (১৩)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার জুমের ধানখেতে একঝাঁক বন্য শুকর ঢুকে পড়ে। এ সময় দালো ম্রো ও তাঁর মেয়ে সাংতম ম্রো ধানখেত থেকে শুকরগুলো তাড়াতে গেলে হঠাৎ শুকরগুলো তাঁদের ওপর আক্রমণ করে। এতে বাবা-মেয়ে দুজনই গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরএমও ডা. হাসিবু রহমান তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন এবং ক্ষতস্থানে প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যান্ডেজ করেন। পরে উন্নত চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধের টিকা দেওয়ার জন্য তাঁদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়রা জানান, জুমের ধান পাকতে শুরু করায় পাহাড়ি এলাকায় বন্য শুকরের উপদ্রব বেড়েছে। এতে জুমচাষিরা ফসল রক্ষার পাশাপাশি বন্য প্রাণীর আক্রমণের ঝুঁকিতেও রয়েছেন।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, “আহত বাবা ও মেয়েকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা ও ক্ষতস্থানে ব্যান্ডেজ করা হয়েছে। উন্নত চিকিৎসা এবং সংক্রমণ প্রতিরোধের টিকা দেওয়ার প্রয়োজন হওয়ায় তাঁদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

‎১৮তম বিজিএস-এ জজ হলেন ববির তিন শিক্ষার্থী

Bandarban Tribune

জুমচাষিরা ফসল রক্ষায় বন্য প্রাণীর আক্রমণের ঝুঁকিতেও রয়েছেন

জুমের ধানখেতে বন্য শুকরের আক্রমণে বাবা-মেয়ে ২জন আহত

Update Time : ১২:৪২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬