Lama ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেরা বক্তা লামামুখ উচ্চ বিদ্যালয়ের

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
  • ৩১ Time View

১৬ বিদ্যালয়ের ৬৪ বক্তাকে পেছনে রেখে শ্রেষ্ঠ বক্তা হলেনএলিনা সাইলী, চ্যাম্পিয়ন লামামূখ উচ্চ বিদ্যালয়
লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন লামামূখ উচ্চ বিদ্যালয়ের দলনেত্রী এলিনা সাইলী।
সাংবাদিক তারেক আহামেদ বোখারী-এর কন্যা এলিনা সাইলী তাঁর অসাধারণ নেতৃত্ব, যুক্তি উপস্থাপন ও বাগ্মিতার মাধ্যমে দলকে চ্যাম্পিয়ন করার গৌরব অর্জন করেন।
প্রতিযোগিতার বিষয় ছিল, “দেশপ্রেম এবং মূল্যবোধের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে।” এ বিষয়ে শক্তিশালী যুক্তি, সাবলীল উপস্থাপনা এবং আত্মবিশ্বাসী বক্তব্যের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে তিনি শ্রেষ্ঠ বক্তার সম্মাননা লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈন উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা তথ্য কর্মকর্তা, লামা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিচারক ও উদীয়মান সাংবাদিক রফিকুল ইসলাম, লামামূখ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শুক্কুর, লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমতিয়াজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
দেশপ্রেম ও মূল্যবোধের পক্ষে দুর্দান্ত যুক্তি, বিতর্ক মঞ্চে সেরার মুকুট এলিনা সাইলীর
এলিনা সাইলীর এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং লামামূখ উচ্চ বিদ্যালয়ের জন্যও একটি গৌরবোজ্জ্বল মাইলফলক। ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে বিদ্যালয়, পরিবার ও লামাবাসীর মুখ উজ্জ্বল করবেন বলে প্রত্যাশা সবার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইছড়ি এ্যাডমিনিস্টেশন স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ল্যাব উদ্বোধন

Bandarban Tribune

সেরা বক্তা লামামুখ উচ্চ বিদ্যালয়ের

Update Time : ১০:০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬