Lama ০৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কক্সবাজার জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ সকালে বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির শিক্ষক প্রতিনিধি মোঃ রেজাউল করিম। ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক হাবিবুল্লাহ খালেদের সঞ্চালনায় এতে দিবসের তাৎপর্য বিষয়ক আলোচনায় অংশ নেন ইংরেজি বিভাগের অপর সহকারী শিক্ষক দেলোয়ার হোছাইন সাঈদী ও সহকারি শিক্ষক মোজাম্মেল হক। পবিত্র না’তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা আবু বক্কর। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সভায় শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন করে। সুবিধাজনক সময়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে এতে ঘোষণা দেয়া হয়।

অনুষ্ঠানে মান্যবর প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাতের অসুস্থ স্বামী আলহাজ্ব গফুর আহমদ, সিনিয়র শিক্ষিকা পূর্নাম পাল, সহকারি শিক্ষক আব্দুল খালেক মিশু ও অসুস্থ শিক্ষার্থীদের জন্য দোয়া ও আর্শিবাদ কামনা করা হয়।

সভাপতি তার বক্তব্যে জাতীয় দিবসের কর্মসূচি সফল করায় সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক নুরুল কবির, এস, এম তারেকুল হাসান (তারিক), নুরুল হুদা, নুরুল আবছার, ফাতেমা বেগম, জসীম উদ্দীন, রাশেদা কাউছার, নুসরাত সুলতানা, মোহাম্মদ আলম, রুহুল আমিন, মোঃ রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন, অশ্রু রায়, ইফফাত সানিয়া, জয়নাল আবেদীন, এম, শামসুল আলম, আনিসুর রহমানসহ সকল কর্মচারীবৃন্দ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় মাতামুহুরি নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Bandarban Tribune

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

Update Time : ০৫:১১:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬