Lama ০৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার

অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক প্রতারক চক্রের মূলহোতা তাঁতী লীগ নেতাসহ ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি মুক্তা হিমাগার সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মাইক্রোবাস তল্লাশি করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, নিতাই কাছারীপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে সাহাবুল ইসলাম সাবুল (২৪), নীলফামারী সদরের বাটুলটারী গ্রামের মোখলেচার রহমানের ছেলে সাজু মিয়া (২৮), মেচকার আলীর ছেলে আজিনুর ইসলাম (২৪), এমলাক হোসেনের ছেলে ইলিয়াছ মিয়া (২৪), মাইক্রোবাসের চালক সজিব মিয়া (২৬) ও হেল্পার সাফিউল ইসলাম (২৮)।

অভিযানকালে পুলিশ তাদের কাছ থেকে ২টি পাসপোর্ট, অস্ট্রেলিয়ার ভিসার ২টি আবেদনপত্র, প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস উদ্ধার করে। মোবাইল ফোনে প্রচুর ভুয়া ভিসার কপি ও অনলাইন জুয়ার প্রমাণ পাওয়া গেছে।

পুলিশ জানায়, দিনমজুর থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটিপতি বনে যান সাহাবুল। দীর্ঘদিন ধরে তিনি থাই লটারিতে বিজয়ী করে দেওয়ার প্রলোভন এবং ভুয়া ভিসা দিয়ে অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে উচ্চ বেতনের চাকরির আশ্বাস দিয়ে আসছিলেন। দেশ-বিদেশের বহু যুবকের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তিনি কোটি কোটি টাকা আত্মসাৎ করেন।

এর আগে গত ২০২৫ সালের ২৮ জানুয়ারি থাই লটারি ও ভিসা প্রতারণার অপরাধে সাইবার সুরক্ষা আইনে গ্রেফতার হয়ে জেলে গিয়েছিলেন সাহাবুল। জেল থেকে জামিনে বের হয়ে তিনি পুনরায় একই সিন্ডিকেট সক্রিয় করে প্রতারণা শুরু করেন। সম্প্রতি চক্রটি যশোর থেকে ফেরার পথে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের পুনরায় গ্রেফতার করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন এবং অনলাইন জুয়া আইনে দুটি পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতে সোপর্দ করে জেলা কারাগারে পাঠানো হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় রূপসীপাড়া ইউনিয়নে ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান

Bandarban Tribune

ভিসা প্রতারক চক্রের ৬ সদস্য গ্রেফতার

Update Time : ০৬:৫৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬