Lama ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে শিক্ষার্থী দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষককে বরখাস্ত ও বোর্ডে আজীবন নিষিদ্ধ

পরীক্ষকের দায়িত্বে থেকে নিজে খাতা না দেখে ছাত্রদের দিয়ে এইচএসসি (আলিম) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের অভিযোগে নরসিংদীর মাধবদীতে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে তাকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কর্মকাণ্ডে আজীবনের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। অভিযুক্ত মো. নাসির উদ্দিন মাধবদী থানার গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইসলামের ইতিহাস বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জানা যায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পরীক্ষক নিজে পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন না করে তার ছাত্রকে দিয়ে মূল্যায়নের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, গদাইরচর আছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. নাসির উদ্দিন আলিম ২০২৬ সালের ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে তার ছাত্রদের দিয়ে মূল্যায়ন করেছেন। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে বুধবার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল খায়ের অভিযুক্ত মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে মাধবদী থানায় পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর অধীনে মামলা করেন।
এ ছাড়া উত্তরপত্র মূল্যায়নে বিধিবহির্ভূত কর্মকাণ্ডের দায়ে মো. নাসির উদ্দিনকে পরীক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি বোর্ডের যাবতীয় পরীক্ষা-সংক্রান্ত কার্যক্রমে তাকে আজীবন দায়িত্ব পালনের জন্য অযোগ্য ঘোষণা করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আমাদের কাছে এ ঘটনার একটি ভিডিও আছে। আমরা যাচাই-বাছাই ও তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় রূপসীপাড়া ইউনিয়নে ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান

Bandarban Tribune

মাধবদীতে শিক্ষার্থী দিয়ে খাতা মূল্যায়ন, শিক্ষককে বরখাস্ত ও বোর্ডে আজীবন নিষিদ্ধ

Update Time : ০৩:৫৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬