Lama ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
প্রখ্যাত সঙ্গীতগুরুর মৃত্যুতে শিল্পী মহলে শোকের ছায়া

কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরার মহা প্রয়ান

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ও প্রখ্যাত সঙ্গীতগুরু ফনিন্দ্র লাল ত্রিপুরা আর নেই। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোর ৪টা ৪০ মিনিটে রাঙামাটি সদর উপজেলার আসামবস্তী ক্ষেপ্পাপাড়ার নিজ বাসভবনে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।

পরিবার সূত্রে জানা গেছে, ফনিন্দ্র লাল ত্রিপুরা গত দুই বছর ধরে কিডনিসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য শিষ্য, ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমি, রাঙামাটি নজরুল সঙ্গীত শিল্পী সংস্থাসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও শিল্পীরা তাঁর বাসভবনে ছুটে যান। এ সময় তাঁরা প্রয়াত সঙ্গীতগুরুর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

ফনিন্দ্র লাল ত্রিপুরা কাপ্তাই উপজেলা নিউ মার্কেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন শেষে প্রায় দুই বছর আগে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘ ২২ বছর কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ সাংস্কৃতিক জীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে সঙ্গীতের তালিম দিয়েছেন। তাঁর কাছে সঙ্গীত শিক্ষা নিয়ে অনেক শিষ্য জাতীয় পর্যায়ে পুরস্কার ও স্বীকৃতি অর্জন করেছেন।
তাঁর  বড় ছেলে মাইকেল ত্রিপুরা জানান, বৃহস্পতিবার দুপুরে আসামবস্তী লেমুছড়ি শ্মশানে তাঁর বাবার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

ফনিন্দ্র লাল ত্রিপুরার মৃত্যুতে কাপ্তাই ও রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর মৃত্যুতে সঙ্গীতাঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী, শিষ্য ও গুণগ্রাহীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় রূপসীপাড়া ইউনিয়নে ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান

Bandarban Tribune

প্রখ্যাত সঙ্গীতগুরুর মৃত্যুতে শিল্পী মহলে শোকের ছায়া

কাপ্তাই শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক ফনিন্দ্র লাল ত্রিপুরার মহা প্রয়ান

Update Time : ০৩:১৫:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬