Lama ০৮:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজের হিসাবরক্ষক নিহত, ছেলে আহত

গাইবান্ধার সাদুল্লাপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট হয়ে গোলাম রব্বানী (৩৫) নামে এক কলেজ হিসাবরক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার ১২ বছর বয়সী ছেলে আরাবী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে সাদুল্লাপুর-মাদারগঞ্জ সড়কের উপজেলা সদরের পশ্চিমপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত গোলাম রব্বানী গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জিন্নাহ মিয়ার ছেলে। তিনি সাদুল্লাপুর সরকারি কলেজে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরিবার নিয়ে সাদুল্লাপুর উপজেলা সদরে ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ছেলে আরাবীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মাদ্রাসায় যাচ্ছিলেন গোলাম রব্বানী। পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন। পরে বাসের চাকা গোলাম রব্বানীর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত আরাবীকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সাদুল্লাপুর থানার এসআই আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় রূপসীপাড়া ইউনিয়নে ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান

Bandarban Tribune

সাদুল্লাপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে কলেজের হিসাবরক্ষক নিহত, ছেলে আহত

Update Time : ০৩:০০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬