
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার আপন সম্পর্কীয় দাদাকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে বিস্তারিত তথ্য তুলে ধরেন চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার মোঃ মেহেদী হাসান জানান, গত ৩১আগষ্ঠ ২০২৬ তারিখে শশীভূষণ থানা এলাকার একটি গ্রামে ভুক্তভোগী শিশুটি বাড়ির
সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি (শিশুটির দাদা) শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে যান এবং জোরপূর্বক ধর্ষণ করেন। এই ঘটনাটি শিশুটির মা দেখে
ফেলে। পরবর্তীতে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি প্রকাশ করলে ঘটনাটি জানাজানি হয়।
এএসপি মেহেদী হাসান আরও জানান, ঘটনাটি জানার পরপরই ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে তার মা বাদি হয়ে শশীভূষণ থানায় নারী ও শিশু নির্যাতন
দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পরিপ্রেক্ষিতে শশীভূষণ থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত দাদাকে গ্রেফতার
করতে সক্ষম হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ কর্মকর্তা আরও উল্লেখ করেন, ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য এবং মেডিকেল পরীক্ষার (ফরেনসিক টেস্ট) উদ্দেশ্যে ভোলা সদর
হাসপাতালে পাঠানো হয়েছে। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপন্দ করা হবে।
পুলিশ প্রশাসন এ ধরণের জঘন্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করে সাধারণ জনগণকে যেকোনো অপরাধমূলক তথ্যের বিষয়ে পুলিশকে দ্রুত অবগত
করার অনুরোধ জানিয়েছেন।
নিজস্ব প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা) 



















