Lama ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবক আটক

নরসিংদির রায়পুরা উপজেলার চরমূধয়া ইউনিয়নের সমীবাদ গ্রামে আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. সাব্বির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টা ৫ মিনিটের দিকে উপজেলার চর মধূয়া ইউনিয়নের সমীবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানা ও বাঁশগাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার সাব্বির হোসেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকার হেলাল মিয়ার ছেলে। বর্তমানে তিনি চরমূধয়া ইউনিয়নের সমীবাদ মামার বাড়িতে থাকতেন।

পুলিশের দাবি, তার হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন আকারের লোহার পাইপ, স্প্রিং, হেক্সো ব্লেড, লোহার পাত ও টুকরা, ড্রিল মেশিনের মাথা, ট্রিগার সদৃশ লোহা, একটি ফায়ারকৃত শটগানের কার্তুজ ও একটি পুরাতন স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।

রায়পুরা সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে এবং থানার ওসি মো. মজিবুর রহমানসহ পুলিশ সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এলাকায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশের নজরদারি অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় রূপসীপাড়া ইউনিয়নে ক্রাশ প্রোগ্রামের আওতায় ম্রো শিশুদের টিকাদান

Bandarban Tribune

রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবক আটক

Update Time : ০৬:১৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬