Lama ১০:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বান্দরবানের লামায় জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশন, লামা উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।সকাল ১০টায় লাইনঝিরি এলাকা থেকে জশনে জুলুস শুরু হয়।

‘নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউছিয়া’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগান দিতে দিতে অংশগ্রহণকারীরা লামা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জুলুসটি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হয়।জশনে জুলুসে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশনের লামা উপজেলা কমিটির সভাপতি মো. হাবিল। সংগঠনের সাধারণ সম্পাদক কবির হোসেনসহ স্থানীয় মুসল্লিরা এতে অংশ নেন।আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ জশনে জুলুসের আয়োজন করা হয়েছে।জুলুস চলাকালে লামা ট্রাফিক ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্ত সদস্যরা ছিলেন বলে আয়োজকেরা জানান।

বাংলাদেশে বুধবার ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হচ্ছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে মিলাদ মাহফিল, জশনে জুলুস ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।আয়োজনে: বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত তরিকত ফেডারেশন, লামা উপজেলা কমিটি, বান্দরবান পার্বত্য জেলা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

টেকনাফে অস্ত্র-গোলাবারুদ-বিস্ফোরকসহ তিন রোহিঙ্গা আটক

Bandarban Tribune

লামায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুস

Update Time : ১২:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬