Lama ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
খাগড়াছড়িতে সারজিস আলম

পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, ‘বিএনপি জেলা পরিষদ’

পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদকে অতীতের মতো ‘বিএনপি পরিষদ’ বানিয়ে রাখা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি শহরের অরুণিমা কমিউনিটি সেন্টারে আয়োজিত এনসিপির সাংগঠনিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলার জেলা পরিষদে শুধুমাত্র বিএনপির লোকজনকে দিয়ে পরিষদ গঠন করা হয়েছে। এটাকে পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ না বলে বিএনপি জেলা পরিষদ বলা যেতে পারে।”

তিনি আরও বলেন, স্থানীয় মানুষের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে—টাকার বিনিময়ে জেলা পরিষদের সদস্য পদে অনেককে নিয়োগ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির ‘দলীয়করণের রাজনীতির’ সমালোচনা করে সারজিস আলম বলেন, “বিএনপির দলীয়করণের এই রাজনীতির ধিক্কার ও প্রতিবাদ জানাই।”

পার্বত্য চট্টগ্রামের রাজনীতিতে ঐক্য ও বৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “ঐক্য, কিন্তু একরূপতা নয়; বৈচিত্র্য, কিন্তু বিভাজন নয়; অধিকার, কিন্তু বৈরিতা নয়।”

সভায় খাগড়াছড়ি জেলা এনসিপির আহ্বায়ক নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দেন। এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইহাট সেনা জোনের সহায়তায় চট্টগ্রামে গেলেন ১৭ চক্ষু রোগী

Bandarban Tribune

খাগড়াছড়িতে সারজিস আলম

পার্বত্য চট্টগ্রাম জেলা পরিষদ নয়, ‘বিএনপি জেলা পরিষদ’

Update Time : ০৮:০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬