Lama ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী টানেল সড়কের মাথার মোড়ে অবস্থিত ভোজনবাড়ী রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং মেয়াদউত্তীর্ন পণ্য ব্যবহারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে চাতরী চৌমুহনী এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ভোজনবাড়ী রেস্টুরেন্টে খাবার তৈরির পরিবেশ অস্বাস্থ্যকর এবং খাবার প্রস্তুত ও পরিবেশনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টি নজরে আসে।

একইসঙ্গে মেয়াদবিহীন পণ্য ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান প্রসঙ্গে আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আনোয়ারা উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

বাঘাইহাট সেনা জোনের সহায়তায় চট্টগ্রামে গেলেন ১৭ চক্ষু রোগী

Bandarban Tribune

আনোয়ারায় ভোজনবাড়ী রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা

Update Time : ০৭:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬