
আজ ২৫ আগস্ট মঙ্গলবার লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা, সদর রেঞ্জ কর্মকর্তাসহ ব্যবসায়ী ও একজন রিক্সা চালকের নামে বান্দরবান কোর্টে করা মামলার তদন্ত করেছেন বান্দরবান ডিবি পুলিশ।
জানাযায়, এর আগে লামা পৌরসভা ২নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ উসমান গনি, পিতা নুর মোহাম্মদ বাদী হয়ে বান্দরবান কোর্টে দুইটি ঘটনার বর্নণা দিয়ে মামলায় উল্লেখ করেন; “বিগত ০৯/১২/২০২৫ ইংরেজী তারিখ ওসমান গনিকে গাছের সাথে বেঁধে মারধর করা হয়। তাতে সে গুরুতর রক্তাক্ত আহত হয়।
আরেকটি ঘটনা ১৪ জুলাই ২৬ ইং তারিখ সকাল ১০টায় আলীকদম উপজেলাস্থ চৈক্ষ্যং ইউপির শিবাতলীপাড়ার পাশে তাকে বেদম মারধর করে এবং খালি কার্টিজ পেপারে স্বাক্ষর করিয়ে নেন ইত্যাতি।
এইদিকে এই দুইটি ঘটনাকে মনগড়া কারোর শিখিয়ে দেয়া কল্পকহিনী বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। তাদের দাবি ওসমানগনি মোটাংকের টাকা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে এসব অবিযোগ করেছেন
এই ঘটনা তদন্তের জন্য আজ ডিবি পুলিশ লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় ও অভিযোগে উল্লেখিত আলীকদম শিবাতলীপাড়ায় সরেজমিন ঘটনা সম্পর্কে সাক্ষ্য গ্রহন করেন বলে জানাগেছে।
নিজস্ব সংবাদদাতা: 



















