
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের আলীকদমে বন সংরক্ষণ ও জীববৈচিত্র্য রক্ষায় শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগস্ট আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আরণ্যক ফাইন্ডেশনের সহযোগিতায় BNKS এর উদ্যোগে Scaling Up Forest Landscap Restoration in Chitagong Hill Tracts প্রকল্পে BNKS এ কর্মসূচি আয়োজন করে।

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিই এ কর্মসূচির মূল লক্ষ্য।
সুগত জীবন চাকমা, প্রোগ্রাম লিড প্রকল্প, Scaling Up Forest Landscape Restoration in CHT, BNKS, আলীকদম, নুরুল ইসলাম, প্রধান শিক্ষক, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, হুমায়ুন কবির, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, আলীকদম।
সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

এস এম জিয়াউদ্দিন জুয়েল, সভাপতি, আলীকদম প্রেসক্লাব এবং আব্দুল কুদ্দুস, ইংরেজি শিক্ষক, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, সোহেল চাকমা, ফিল্ড ফ্যাসিলিটেটর, REDA Scaling Up Forest Landscape Restoration in Chittagong Hill Tracts, BNKS সহ শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুধু চারা বিতরণ নয়, রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও জরুরি। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তারা।
আয়োজকেরা জানান, পার্বত্য চট্টগ্রামের বনভূমি পুনরুদ্ধার, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি: 



















