Lama ০৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদম সড়কে টমটমের সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের একটি যাত্রাবাহী বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস। শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নং চৈক্ষ্যং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তারাবনিয়া এলাকার একটি বাঁকে এ দুর্ঘটনা ঘটে। এতে কেউ গুরুতর আহত হননি।

স্থানীয় বাসিন্দারা জানান, বাসটি চকরিয়া থেকে আলীকদমের দিকে আসছিল। তারাবনিয়া এলাকায় একটি বাঁকে পৌঁছালে সামনে থাকা একটি টমটমকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

সংবাদদাতা নিয়োগ বিজ্ঞপ্তি

দুর্ঘটনার সময় বাসটিতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। বাসটি খাদে পড়ে যাওয়ার পর যাত্রীরা দ্রুত বের হয়ে আসেন। স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাঁদের খোঁজখবর নেন। কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বলেন, তারাবনিয়া এলাকার ওই স্থানে সড়কটি বাঁক নেওয়ায় বিপরীত দিক থেকে একসঙ্গে গাড়ি এলে পাশ কাটানো কঠিন হয়ে পড়ে। এ কারণে ওই অংশে যানবাহন চলাচলের সময় চালকদের সতর্কতা অবলম্বন ও গতি নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। একই সঙ্গে পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

‎১৮তম বিজিএস-এ জজ হলেন ববির তিন শিক্ষার্থী

Bandarban Tribune

আলীকদম সড়কে টমটমের সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের একটি যাত্রাবাহী বাস

Update Time : ০৮:০১:২১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬