
বান্দরবান জেলার থানচি ও লামা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত সর্বাধিক ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য জরুরী মানবিক সহায়তা মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় “বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর নগদ অর্থ ও ব্যবহারিক সামগ্রী প্রদান করেছেন।

সোমবার ২০ জুলাই দুপুরে লামা উপজেলা পরিষদ হলরুমে, সাম্প্রতিক দুর্যোগ কবলিত ১২৫ পরিবারকে নগদ আট হাজার টাকা অনুদান ও কিট বিতরণ করা হয়।

এ সময় সংক্ষিপ্ত এক আলোচনায় অনুষ্ঠানের প্রধান অতিথি লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বন্যা কবলিত মানুষদের উদ্দেশ্য করে বরেলন, “পাহাড়ি এলাকায় নিরাপদে বসবাস করতে হলে পাহাড় প্রকৃতি, পরিবেশ বুঝতে হবে।” জীবন ও সম্পদ রক্ষায় আগে থেকে সতর্কতা অবলম্বনমূলক প্রস্তুতি নিতে হবে।

তিনি আরো বলেন, পাহাড় ধ্বস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের সবাইকে পর্যায়ক্রমে সরকার ও এনজিও সংস্থা আরো সহায়তা করবেন।

অনুষ্ঠান শেষে ১২৫ পরিবারকে নগদ আট হাজার টাকা, বালতি, সাবান, ব্রাশসহ পরিচ্ছন্ন স্বাস্থ্য সহায়ক বিভিন্ন আইটেম প্রদান করা হয়। এসময় বিএনকেএস এর সমন্বয়ক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বান্দরবান ট্রিবিউন ডেস্ক: 




















