Lama ০৯:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাই ৪১ বিজিবি’র  উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

  • ঝুলন দত্ত
  • Update Time : ০৬:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
  • ১৬ Time View

রাঙামাটির কাপ্তাই ব্যাটালিয়ন(৪১ বিজিবি) এর  উদ্যোগে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

রবিবার (২০ জুলাই ২০২৬) সকাল ১০টায় ওয়াগ্গাছড়া জোন সদর প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী, সিগন্যালস দায়িত্বপূর্ণ এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের সদস্যদের হাতে এসব সহায়তা তুলে দেন।

অনুষ্ঠানে ৬টি পরিবারের মাঝে নগদ অর্থ, ৫টি পরিবারের মাঝে ঢেউটিন এবং ১টি পরিবারের মাঝে একটি সেলাই মেশিন বিতরণ করা হয়।

এ সময় জোন কমান্ডার উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের পারিবারিক অবস্থা ও বিভিন্ন সমস্যার খোঁজখবর নেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি বিভিন্ন সময় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

তিনি আরও জানান, ব্যাটালিয়ন এর  পক্ষ থেকে ভবিষ্যতেও সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দরিদ্র ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা অসচ্ছল পরিবারের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

‎১৮তম বিজিএস-এ জজ হলেন ববির তিন শিক্ষার্থী

Bandarban Tribune

কাপ্তাই ৪১ বিজিবি’র  উদ্যোগে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও সেলাই মেশিন বিতরণ

Update Time : ০৬:০৮:১৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬