Lama ০৯:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরকলের দুর্গম এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

‎রাঙামাটির বরকল উপজেলার দুর্গম এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে প্রকৃতি ও জীবন ক্লাব। সংগঠনটির উদ্যোগে উপজেলার বড় হরিণার কোকিছড়া, ভুষণছড়া ও আইমাছড়া ইউনিয়নের বাঙ্গালটিলায় মোট ৫০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

‎‎রোববার (১৯ জুলাই) সকাল ১০টায় বরকল উপজেলার দুর্গম ও বন্যাকবলিত এলাকায় এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সমন্বয়ক শাহিন মাহফুজ।

‎এ সময় আরও উপস্থিত ছিলেন চ্যানেল আই প্রতিনিধি ও সাংবাদিক  প্রকৃতি ও জীবন ক্লাবের রাঙামাটি সমন্বয়ক সাংবাদিক মনসুর আহম্মেদ, সাংবাদিক উচিংছা রাখাইন কায়েস, মনু মারমা,মিল্টন বাহাদুর, তসলিম উদ্দিন, ইমরান হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ড প্রশাসক আব্দুস সালাম।

ত্রাণসামগ্রী পেয়ে উপকারভোগীরা জানান, তাদের বসবাসের এলাকা অত্যন্ত দুর্গম হওয়ায় পর্যাপ্ত সরকারি সহায়তা সবসময় পৌঁছায় না। এমন পরিস্থিতিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগ তাদের জন্য অনেক সহায়ক হয়েছে। তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

‎প্রকৃতি ও জীবন ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

‎১৮তম বিজিএস-এ জজ হলেন ববির তিন শিক্ষার্থী

Bandarban Tribune

বরকলের দুর্গম এলাকায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ

Update Time : ০৭:২৯:২৯ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬