
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক লামা উপজেলার আজিজনগর ও ফাইতং ইউনিয়নে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত তিন’শ্ পরিবারকে ২৫ কেজি করে চাউল বিতরণ করেছেন।

১৮ জুলাই (শনিবার)সকাল ১১ ঘটিকার সময় আজিজনগর ও দুপুর দইটায় ফাইতং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পৃথক পৃথক আয়োজনের মাধ্যমে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য এডঃ উবাথোয়াই মার্মা, মহিলা সদস্য খোরশিদা ইসহাক, বান্দরবান জেলা বিএনপির যুগ্ন সাঃ সম্পাদক, সাবেক লামা পৌর মেয়র আমির হোসেন আমু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক তৌহিদুল ইসলাম রিয়াদ,

নাগরিক পরিষদের নেতা সাংবাদিক এম রুহুল আমিন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, টেক অফিসার আজিজনগর হর্টিকালচার সহকারী উদ্যান কর্মকর্তা সালাহ উদ্দিন, ফাইতং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওমর ফারুখ, আজিজনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোবারক হোসেন মহরম ও পরিষদের সদস্যবৃন্দ ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্ধ।

জেলা পরিষদের সদস্যরা বলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান এর পক্ষে আজিজনগর ও ফাইতং ইউনিয়নে পাহাড় ধ্বসে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে সামান্য ত্রাণের চাল বিতরণ করছি।

বানরদরবান জেলা পরিষদ সদস্য এডভোকেট উবাথোয়াই মার্মা আরো বলেন, ভবিষ্যৎতে আরও বৃহৎ আকারে ত্রাণ সামগ্রী বিতরণ করবেন সরকার। ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ও মোবারক হোসেন মহরম এলাকায় কম বেশি ক্ষতিগ্রস্ত সবাইকে আরো সহযোগীতা করার আশ্বাস দেন।
মোঃ আলমগীর হোসেন রানা 




















