Lama ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি ক্যাম্প সমূহ পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ

  • গোলাম রহমান:
  • Update Time : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১ Time View

রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার কর্তৃক রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) ও অধীনস্থ বিজিবি ক্যাম্পসমূহ পরিদর্শন এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ( ১০ নভেম্বর) রাঙ্গামাটি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ, বিএসপি, এএফ ডব্লিউসি, পিএসসি কর্তৃক রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর ব্যাটালিয়ন সদরসহ দায়িত্বপূর্ণ শিশকমুখ ও গুলশাখালী বিজিবি ক্যাম্প এবং শিশকমুখ পরিত্যাক্ত আর্মি ক্যাম্প পরিদর্শন করেন।

এসময় রিজিয়ন কমান্ডারের উপস্থিতিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দায়িত্বপূর্ণ এলাকার ১২টি অসহায়, দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে শিক্ষা ও চিকিৎসা সহায়তা, সোলার প্যানেল সরঞ্জামাদি, সেলাই মেশিনে এবং ঢেউটিনসহ নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

এ মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

পরিদর্শনকালে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)”র জোন অধিনায়ক, ও ৩৪ বীরের জোন অধিনায়ক এবং জিএসও-২ (ইন্ট), রাঙ্গামাটি রিজিয়ন উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাংবাদিক সাংসদ কক্সবাজারের কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত

Bandarban Tribune

বিজিবি ক্যাম্প সমূহ পরিদর্শনে ব্রিগেডিয়ার জেনারেল ইমতিয়াজ মাহমুদ

Update Time : ০৭:৩৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬