Lama ১২:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

লামার সরই ইউনিয়নে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, মা ও শিশুরা সুস্থ্য

লামা উপজেলার সরই ইউনিয়নে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন চেনু আরা বেগম (২০) নামের এক গৃহবধূ। সোমবার (২ নভেম্বর) রাতে লোহাগাড়া সিটি হাসপাতালে নরমাল ডেলিভারির মাধ্যমে নবজাতক তিনটির জন্ম হয়। বর্তমানে মা ও তিন সন্তান—সবাই সুস্থ রয়েছেন।

​হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় প্রসব বেদনা উঠলে লামা উপজেলার সরই ইউনিয়নের কেয়াজুর পাড়া আন্ধারি এলাকার বাসিন্দা মোঃ পারভেজ তাঁর স্ত্রী চেনু আরা বেগমকে দ্রুত লোহাগাড়া সিটি হাসপাতালে ভর্তি করান। পরে হাসপাতালের শিশু ও গাইনি বিশেষজ্ঞ ডা. কানিজ নাসিমা আক্তারের তত্ত্বাবধানে সফলভাবে তিন সন্তানের প্রসব সম্পন্ন হয়।

​চিকিৎসক ডা. কানিজ নাসিমা আক্তার বলেন, “অত্যন্ত আনন্দের বিষয় হলো, কোনো ধরনের বড় ধরনের জটিলতা ছাড়াই সম্পূর্ণ স্বাভাবিক প্রক্রিয়ায় (নরমাল ডেলিভারি) তিন শিশুর জন্ম হয়েছে। একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ার ক্ষেত্রে সাধারণত নানা ঝুঁকি থাকে, তবে আল্লাহর রহমতে বর্তমানে মা চেনু আরা বেগম এবং তিন নবজাতক সম্পূর্ণ সুস্থ ও আশঙ্কাজনক মুক্ত রয়েছেন।”

​একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্মের খবর ছড়িয়ে পড়লে লোহাগাড়া ও লামা এলাকায় দারুণ আনন্দ ও কৌতূহলের সৃষ্টি হয়। খবর পেয়ে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা নবজাতকগুলোকে একনজর দেখতে হাসপাতালে ভিড় জমান।

​এদিকে, একসঙ্গে তিন সন্তানের জন্ম হওয়ায় আনন্দিত ৩ শিশুর বাবা মোঃ পারভেজ আল্লাহর শুকরিয়া আদায় করে সবার কাছে তাদের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য দোয়া চেয়েছেন। স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীও নবজাতক তিনটির সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামার সরই ইউনিয়নে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, মা ও শিশুরা সুস্থ্য

Bandarban Tribune

লামার সরই ইউনিয়নে একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম, মা ও শিশুরা সুস্থ্য

Update Time : ১১:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬