Lama ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নজরদারি ও অভিযানে সুন্দরবনে বন অপরাধ কমেছে, ১০ মাসে গ্রেপ্তার ৩৯৬

সুন্দরবনের জীববৈচিত্র্য ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের নিয়মিত টহল, নজরদারি ও ধারাবাহিক অভিযানে বন অপরাধ কমেছে। চলতি বছরের প্রথম ১০ মাসে সুন্দরবন পশ্চিম বিভাগের খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে ৪০৩টি মামলা হয়েছে। এসব মামলায় ৩৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

এ সময়ে সুন্দরবনের বিভিন্ন এলাকা থেকে ২ হাজার ৮৯২ মিটার হরিণ ধরার ফাঁদ, ৫২২ কেজি হরিণের মাংস, ২৯টি ট্রলার, ৪০৫টি নৌকা এবং বিপুল পরিমাণ অবৈধ মাছ ও কাঁকড়া ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ছাড়া বন্যপ্রাণী শিকার ও বন অপরাধে জড়িত ১৩৫ জনকে চিহ্নিত করে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত সুন্দরবনের দুর্গম এলাকায় স্থল ও জলপথে নিয়মিত অভিযান পরিচালনা করেন বনরক্ষীরা। বনের ভেতরে পায়ে হেঁটে টহল, নদী-খালে নৌযানে অভিযান এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। এসব অভিযানে বন অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করার পাশাপাশি অবৈধভাবে আহরণ করা বনজ ও মৎস্যসম্পদ উদ্ধার করা হয়।

গত ১০ মাসে খুলনা ও সাতক্ষীরা রেঞ্জে বন অপরাধের দায়ে ৪০৩টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৩৯৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া ৩৪ জন আসামি পলাতক রয়েছেন।

অভিযানে জব্দ করা অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ৪৮৩টি অবৈধ কাঁকড়া ধরার আটন, ৯ হাজার ৫৩২ মিটার দড়ি, ৩ হাজার ৭৬০ কেজি মাছ এবং অবৈধভাবে আহরণ করা ৪ হাজার ১৪২ কেজি কাঁকড়া। সুন্দরবনের নদী ও খালে বিষ প্রয়োগ করে মাছ শিকারের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধেও অভিযান চালানো হয়েছে। এ সময় ১৮৮ বোতল অবৈধ কীটনাশক জব্দ করা হয়। এ ছাড়া জব্দ করা হয়েছে ১ হাজার ২৭৩ কেজি মধু।

বন বিভাগ জানিয়েছে, বন্যপ্রাণী শিকার ও বনজ সম্পদ লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে বিশেষ তালিকা তৈরি করা হয়েছে। তালিকায় থাকা ১৩৫ জনের ওপর নজরদারি অব্যাহত রয়েছে। পাশাপাশি ড্রোনের মাধ্যমে অপরাধীদের শনাক্ত, পায়ে হেঁটে টহল এবং স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বন বিভাগের কর্মকর্তারা বলছেন, এসব উদ্যোগের ফলে বিশেষ করে খুলনা রেঞ্জে বন অপরাধের প্রবণতা কমেছে। রেঞ্জ কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নিচ্ছেন। তবে বিশাল আয়তনের সুন্দরবন রক্ষায় প্রয়োজনীয় জনবল ও আধুনিক সরঞ্জামের ঘাটতি রয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, বনরক্ষীরা ঝুঁকি ও প্রতিকূলতা উপেক্ষা করে দুর্গম বনে পায়ে হেঁটে এবং নদীপথে নিয়মিত টহল দিচ্ছেন। ফুট পেট্রোলিংয়ের পাশাপাশি ড্রোন প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত করা হচ্ছে। সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হচ্ছে। এসব উদ্যোগের ফলে বন অপরাধ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, বিশাল আয়তনের সুন্দরবনের বনজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের কর্মীরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে অল্পসংখ্যক জনবল দিয়ে এত বড় বনাঞ্চল রক্ষা করা কঠিন হয়ে পড়ছে। বনকর্মীদের সুযোগ-সুবিধা ও আধুনিক সরঞ্জাম বাড়ানো প্রয়োজন। সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আগের তুলনায় বন অপরাধের প্রবণতা কমেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাংবাদিক সাংসদ কক্সবাজারের কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত

Bandarban Tribune

নজরদারি ও অভিযানে সুন্দরবনে বন অপরাধ কমেছে, ১০ মাসে গ্রেপ্তার ৩৯৬

Update Time : ১২:৪৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬