Lama ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশের বেড়া আর টিনের চালার ঘরে ১০০ শিশুর স্বপ্ন

সকালে বই-খাতা নিয়ে মাদ্রাসায় আসে শিশুরা। কারও হাতে পুরোনো ব্যাগ, কারও বইয়ের মলাট ছেঁড়া। টিনের চালার নিচে বাঁশের বেড়া দেওয়া ছোট্ট ঘরটিতে সারি সারি ভাঙা বেঞ্চ। বৃষ্টি হলে চালা দিয়ে পানি পড়ে, গরমে টিনের নিচে টেকা দায়। তারপরও থেমে নেই পাঠদান। প্রতিদিন এই ঘরেই চলে শতাধিক শিশুর পড়াশোনা।

খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের হরিনগর (হড্ডী) গ্রামের হরিনগর ইবতেদায়ি মাদ্রাসার চিত্র এটি। ছয় বছর ধরে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এখনো মেলেনি সরকারি স্বীকৃতি ও অনুমোদন। নেই সরকারি অনুদান, শিক্ষকদের বেতন কিংবা প্রয়োজনীয় শিক্ষা উপকরণ। ছয়জন শিক্ষক বিনা পারিশ্রমিকে পাঠদান করে যাচ্ছেন।

২০২০ সালে স্থানীয় শিক্ষানুরাগী আলহাজ্ব রেজাউল করিম সানার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসাটি। প্রত্যন্ত এই গ্রামের শিশুদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সুযোগ তৈরি করাই ছিল এর উদ্দেশ্য। সেই উদ্যোগে এখন পড়াশোনা করছে প্রায় ১০০ শিক্ষার্থী। স্থানীয়ভাবে প্রতিষ্ঠানটি অনেক শিশুর শিক্ষার গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছে।

মাদ্রাসাটিতে আরবি শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত পড়ানো হয়। শিক্ষার্থীদের নৈতিকতা, শিষ্টাচার, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখানোর ওপরও গুরুত্ব দেন শিক্ষকেরা। সীমিত সামর্থ্যের মধ্যেও শিশুদের মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন তাঁরা।

তবে শিক্ষকদের সেই চেষ্টা কত দিন চালিয়ে নেওয়া সম্ভব, তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। ছয় বছর ধরে বিনা বেতনে কাজ করছেন তাঁরা। সংসার চালানোর তাগিদে তাঁদের প্রত্যেককেই অন্য কাজের ওপর নির্ভর করতে হয়। অথচ প্রতিদিন নির্দিষ্ট সময়ে মাদ্রাসায় এসে পাঠদান করছেন তাঁরা।

মাদ্রাসার সুপার মো. ইমরান হোসাইন বলেন, ‘আমরা শিশুদের আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধ শেখানোর চেষ্টা করছি। কিন্তু দীর্ঘদিন বিনা বেতনে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। শিক্ষকদেরও পরিবার আছে, সংসার আছে। সরকারি স্বীকৃতি ও সুযোগ-সুবিধা না পেলে প্রতিষ্ঠানটি চালিয়ে নেওয়া কঠিন হবে। আমরা চাই, সরকার দ্রুত মাদ্রাসাটির স্বীকৃতি দিয়ে শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা করুক।’

শিক্ষক আতাউর রহমানসহ অন্য শিক্ষকেরাও জানান, প্রয়োজনীয় অবকাঠামো ও শিক্ষা উপকরণের অভাবে পাঠদান করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। নেই পর্যাপ্ত বেঞ্চ, শ্রেণিকক্ষের পরিবেশও শিক্ষাবান্ধব নয়। সরকারি অনুমোদন ও আর্থিক সহায়তা পেলে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব হবে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব রেজাউল করিম সানা বলেন, ‘নিজের উদ্যোগ ও অর্থায়নে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। এলাকার দরিদ্র পরিবারের শিশুরা যাতে পড়াশোনার সুযোগ পায়, সেটিই ছিল আমার উদ্দেশ্য। কিন্তু একার পক্ষে দীর্ঘদিন এভাবে চালানো সম্ভব নয়। এখন সরকারি স্বীকৃতি ও সহযোগিতা প্রয়োজন।’

স্থানীয় ইউপি সদস্য মো. মামুন সানা বলেন, প্রত্যন্ত এই এলাকার শিশুদের শিক্ষার জন্য মাদ্রাসাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে প্রতিষ্ঠানটি আরও ভালোভাবে পরিচালিত হবে। তিনি দ্রুত মাদ্রাসাটির স্বীকৃতি ও প্রয়োজনীয় সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরেজমিনে প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এর সমস্যা ও সম্ভাবনা বিবেচনা করবে। সরকারি স্বীকৃতি, প্রয়োজনীয় অবকাঠামো, শিক্ষা উপকরণ এবং শিক্ষকদের বেতন-ভাতার ব্যবস্থা হলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরও গতিশীল হবে।

একটি টিনের চালা আর বাঁশের বেড়ার ঘরে শতাধিক শিশুর শিক্ষাজীবন এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে। ছয়জন শিক্ষক নিজেদের শ্রম দিয়ে সেই চেষ্টা টিকিয়ে রেখেছেন। কিন্তু শুধু কয়েকজন শিক্ষকের স্বেচ্ছাশ্রমে একটি শিক্ষাপ্রতিষ্ঠান কত দিন চলতে পারে? হরিনগর (হড্ডী) ইবতেদায়ি মাদ্রাসার এই প্রশ্নের উত্তর এখন সংশ্লিষ্ট শিক্ষা প্রশাসন ও সরকারের কাছেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাংবাদিক সাংসদ কক্সবাজারের কার্যক্রম জোরদারের সিদ্ধান্ত

Bandarban Tribune

বাঁশের বেড়া আর টিনের চালার ঘরে ১০০ শিশুর স্বপ্ন

Update Time : ০৬:১৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬