Lama ০৭:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটি জেলার মধ্যে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ 

কাপ্তাইয়ে এইচএসসিতে নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৩.৫৩ শতাংশ

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে পাসের হার ১৯.৬৮ শতাংশ, দুই প্রতিষ্ঠানে গড় পাসের হার ৩৬.৩৩ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে রাঙামাটির কাপ্তাই উপজেলায় দুই শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাসের হারে এগিয়ে রয়েছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।  প্রতিষ্ঠানটিতে পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজে পাসের হার মাত্র ১৯ দশমিক ৬৮ শতাংশ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ১৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ব্যবসায় শিক্ষা শাখার তিন শিক্ষার্থী। তাঁরা হলেন মোহাম্মদ আতিক, প্রান্ত চক্রবর্তী ও উম্মে হাবিবা মায়া।  রাঙামাটি জেলার মধ্যে পাসের হারে এই প্রতিষ্ঠানটি শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

অন্যদিকে, কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর ৬২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১২৩ জন। প্রতিষ্ঠানটির পাসের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ। এ কলেজের ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার আলিফ উল্লাহ ও উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম বলেন, ‘এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামগ্রিক ফলাফলে বিপর্যয় দেখা গেছে। এর পরও আমাদের প্রতিষ্ঠানের পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ। তবে আমরা এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই। আগের বছরগুলোতে আমাদের প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করত এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও অনেক বেশি ছিল।’

কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. নাছির উদ্দিন বলেন, ‘গত বছর আমাদের কলেজের প্রায় ৪০০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছিল। তাদের অনেকে এ বছরও অকৃতকার্য হয়েছে। এর প্রভাব সামগ্রিক ফলাফলে পড়েছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বার্তা 

Bandarban Tribune

রাঙামাটি জেলার মধ্যে পাসের হারে শ্রেষ্ঠ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ 

Update Time : ০৪:৫৫:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬