Lama ০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নরসিংদীর সাহ প্রতাবে অবস্থিত উক্ত কলেজ প্রাঙ্গণে আনন্দঘন উৎসবমুখর পরিবেশে ও জাঁকজমকপূর্ণ  কয়েক শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক শিক্ষকদের উপস্থিতিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের সভাপতি আলহাজ্ব মনজুর এলাহী।

কলেজের শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষার জাদুকর অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী বলেন, মানুষ জন্মগতভাবেই দুরন্ত ও চঞ্চল স্বভাবের হয়ে থাকে। একটি শিশুকে হাঁটি হাঁটি পা থেকে শুরু করে নির্দিষ্ট বয়স পর্যন্ত অভিভাবকরা শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার মাধ্যমে গড়ে তোলেন। পরবর্তী সময়ে তার জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় স্কুল ও কলেজজীবন।

এ সময়ে অভিভাবক ও শিক্ষকদের মধ্যে সঠিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা গেলে একজন শিক্ষার্থী সুশিক্ষিত, সুশৃঙ্খল ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করাই নয়, বরং নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাও শিক্ষাপ্রতিষ্ঠানের অন্যতম দায়িত্ব।

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজ শিক্ষার্থীদের সুনাগরিক ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ফারুক সরকার, আমান উল্লাহ আমান, আজকের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবিএম আজরাফ টিপু, চিনিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন এবং কলেজের শিক্ষক আব্দুল বাতেন ও শিক্ষক সারোয়ার হোসেন।

এ সময় কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষপর্যায়ে নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের সার্বিক উন্নতি, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সাফল্য কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় সাব-রেজিস্ট্রি কার্যালয় বান্দরবানে স্থানান্তরের সিদ্ধান্ত

Bandarban Tribune

নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজে নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

Update Time : ০১:০৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬