Lama ০৪:২৪ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদস্থ সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, সরকারি শিশু পরিবার ও শিশু–কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র পরিদর্শন করেছেন।

গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ১০টার দিকে তিনি এই কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে এতিম ও প্রতিবন্ধী শিশুদের দেশের উন্নয়নে অংশীদার করতে উপযোগী করে গড়ে তুলছেন। তাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া চর্চা ও তথ্যপ্রযুক্তির বিষয়ে যোগ্য করে গড়ে তুলতে হবে।

পরিদর্শনের সময় চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাটহাজারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা গোলাম মোস্তফা রঞ্জু, আন্তর্জাতিক উশু বিচারক ও কোচ আবদুল্লাহ আল ফয়সাল এবং ফারজানা খানমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কেন্দ্রে পৌঁছালে কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক জেসমিন আকতারের নেতৃত্বে নিবাসী শিশুরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন এবং কেন্দ্রের বাগানে একটি পেয়ারা গাছের চারা রোপণ করেন। এ ছাড়া তিনি শিশুদের তৈরিকৃত ‘আলোকবর্তিকা’ শিরোনামে দেয়ালিকার দ্বাদশ সংখ্যা উন্মোচন এবং নিবাসী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। এর পূর্বে তিনি ফরহাদাবাদ সরকারি শিশু পরিবার ও শিশু–কিশোরদের নিরাপদ হেফাজত কেন্দ্র এবং নতুন ভবন নির্মাণের স্থান পরিদর্শন করেন।

উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের অধীন চট্টগ্রাম সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র সমাজের সুবিধাবঞ্চিত, বিপন্ন ও পথশিশুদের সমাজের মূলস্রোত ধারায় ফিরিয়ে আনার প্রয়াসে নিরাপদ আশ্রয়, খাদ্য, বস্ত্র, চিকিৎসাসেবা, শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও পুনর্বাসনসহ নানাবিধ সেবা প্রদান করে আসছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

লামায় সাব-রেজিস্ট্রি কার্যালয় বান্দরবানে স্থানান্তরের সিদ্ধান্ত

Bandarban Tribune

হাটহাজারীতে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শনে সমাজকল্যাণ মন্ত্রী

Update Time : ০২:২০:৫৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬