Lama ০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ শিক্ষার্থী

চলতি বছরের আলিম ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ বছর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সামগ্রিক পাসের হার দাঁড়িয়েছে ৬১.৭ শতাংশ। আর সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এই ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

টানা দুই বছর অবনতির ধারা: শিক্ষা বোর্ডের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত কয়েক বছর ধরেই আলিম পরীক্ষার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় ধারাবাহিক পতন ঘটছে। এর আগে ২০২৫ সালে পাসের হার ছিল ৭৫.৬১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিলেন ৪ হাজার ২৬৮ জন। তারও আগে ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩.৪০ শতাংশ এবং জিপিএ-৫ অর্জন করেছিলেন ৯ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

ছাত্রীদের পাসের হার বেশি, জিপিএ-৫ এ ছাত্ররা এগিয়ে: এ বছর পরীক্ষায় অংশ নিয়ে মোট ৫৪ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২৯ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ২৫ হাজার ২৭৮ জন।

ফলাফলে দেখা গেছে, পাসের হারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন। ছাত্রীদের পাসের হার ৬৪.৯০ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার ৫৮.১০ শতাংশ (পার্থক্যের হার ৬.৮০ শতাংশ পয়েন্ট)। তবে জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছাত্ররা এগিয়ে রয়েছেন। মোট ৩ হাজার ২৫০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৮ জন ছাত্র এবং ১ হাজার ২২২ জন ছাত্রী রয়েছেন।

পরীক্ষার্থী ও কেন্দ্রসংখ্যা: মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে এ বছর দেশের ২ হাজার ৭০৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৯২ হাজার ৯০৫ জন পরীক্ষার্থী নিবন্ধিত হয়েছিলেন। দেশের মোট ৪৬০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ফল জানার মাধ্যম: পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ও কেন্দ্রীয় ফল প্রকাশের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে ফল পাওয়ার সুযোগ রয়েছে।

এসএমএস পদ্ধতি: মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর (Mad), এরপর রোল নম্বর ও পরীক্ষার বছর লিখে পাঠিয়ে দিতে হবে ১৬১৪০ নম্বরে। উদাহরণ: HSC Mad 123457 2026 লিখে পাঠিয়ে দিন ১৬১৪০ নম্বরে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নতুন বার্তা 

Bandarban Tribune

আলিমে পাসের হার ৬১.৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ শিক্ষার্থী

Update Time : ১২:৪৯:১২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬