Lama ০৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরীর সাথে বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ 

২৮ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় আয়োজিত এই সৌজন্য সাক্ষাতকালে বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে জয়ী নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানান পার্বত্য মন্ত্রী। একই সাথে পার্বত্য এলাকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি।

সাক্ষাৎকালে বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি নাছিরুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এন এ জাকির, যুগ্ম সম্পাদক রিজভী রাহাত এবং কোষাধ্যক্ষ মো. ইসহাকসহ প্রেস ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্য ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে পার্বত্য মন্ত্রী বলেন, “পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি-সম্প্রীতি এবং এখানকার অপার সম্ভাবনার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। প্রেস ক্লাবের মাধ্যমে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাহাড়ের প্রান্তিক মানুষের সমস্যা ও জীবনমান তুলে ধরার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।”

প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ পার্বত্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কাপ্তাইয়ে ভাল্লুকিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে এমপি দীপেন দেওয়ান

Bandarban Tribune

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরীর সাথে বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ 

Update Time : ১১:০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬