
২৮ অক্টোবর (বুধবার) সন্ধ্যায় আয়োজিত এই সৌজন্য সাক্ষাতকালে বান্দরবান প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে জয়ী নতুন নেতৃত্বকে আন্তরিক অভিনন্দন জানান পার্বত্য মন্ত্রী। একই সাথে পার্বত্য এলাকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও প্রেস ক্লাবের সার্বিক উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি।
সাক্ষাৎকালে বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি নাছিরুল আলম, সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক এন এ জাকির, যুগ্ম সম্পাদক রিজভী রাহাত এবং কোষাধ্যক্ষ মো. ইসহাকসহ প্রেস ক্লাবের অন্যান্য নির্বাহী সদস্য ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাতকালে পার্বত্য মন্ত্রী বলেন, “পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি-সম্প্রীতি এবং এখানকার অপার সম্ভাবনার চিত্র তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। প্রেস ক্লাবের মাধ্যমে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাহাড়ের প্রান্তিক মানুষের সমস্যা ও জীবনমান তুলে ধরার অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আমার বিশ্বাস।”
প্রেস ক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ পার্বত্য মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ও ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে তাঁদের অঙ্গীকার ব্যক্ত করেন।
নিজস্ব সংবাদদাতা: 



















