
রাঙ্গামাটির লংগদুতে পাকুয়াখালী ট্র্যাজেডিতে নিহতদের সমাধিস্থল পরিদর্শন ও কবর জিয়ারত করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
শুক্রবার সকালে লংগদু উপজেলা সদরে অবস্থিত সমাধিস্থলে গিয়ে তিনি নিহতদের কবর জিয়ারত করেন। এ সময় রাঙ্গামাটি জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল আলীমসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৯ সেপ্টেম্বর রাঙ্গামাটির পাকুয়াখালীতে একদল কাঠুরিয়াকে অপহরণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। পার্বত্য চট্টগ্রামের ইতিহাসে এটি একটি মর্মান্তিক হত্যাকাণ্ড হিসেবে স্মরণীয়। নিহতদের স্মরণে প্রতিবছর পালিত হয় পাকুয়াখালী ট্র্যাজেডি দিবস।
নিজস্ব সংবাদদাতা: 



















