Lama ০৫:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় ৬৮ পূজামণ্ডপে বিএনপি নেতার নগদ অর্থ উপহার

ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করতে উপজেলার ৬৮টি পূজামণ্ডপে নগদ অর্থ উপহার দিয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ভালুকা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ মোর্শেদ আলম।

গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তাঁর নিজস্ব তহবিল থেকে এ অর্থ বিতরণ করা হয়। উপজেলার ১১টি ইউনিয়নের ৬৩টি এবং ভালুকা পৌরসভার ৫টিসহ মোট ৬৮টি পূজামণ্ডপে তাঁর পক্ষ থেকে এই উপহার পৌঁছে দেওয়া হয়। অসুস্থতার কারণে মোর্শেদ আলম নিজে উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধিরা পূজামণ্ডপগুলোর নেতৃবৃন্দের হাতে নগদ অর্থ ও শুভেচ্ছাবার্তা তুলে দেন।

মোর্শেদ আলমের প্রতিনিধি হিসেবে মল্লিকবাড়িতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, কাচিনায় সাদিকুর রহমান লিটন, সেলিম তালুকদার ও বাবুল সরকার এবং হবিরবাড়িতে শামীম আহমেদ উপহার বিতরণ করেন। এছাড়া ভালুকা পৌরসভাসহ অন্যান্য ইউনিয়নে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তিয়াস মাহমুদ শুভর নেতৃত্বে উপহার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করতে মোর্শেদ আলম প্রতিবছরই নিজ তহবিল থেকে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নগদ অর্থ ও উপহারসামগ্রী বিতরণ করে আসছেন, যার ধারাবাহিকতা এবারও বজায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর

Bandarban Tribune

ভালুকায় ৬৮ পূজামণ্ডপে বিএনপি নেতার নগদ অর্থ উপহার

Update Time : ১১:৩৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬