
নরসিংদীতে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে নরসিংদী জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজামণ্ডপ পরিদর্শন এবং সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়েছে।
গত ২০ অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার) অপরাহ্নে নরসিংদী জেলার মনোহরদী থানা ও বেলাবো থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি ।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া, নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবা মহোদয়সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
একই দিনে জেলা প্রশাসক পলাশ এবং রায়পুরা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেন পাশাপাশি স্থানীয় লোকজনদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পারস্পরিক সহযোগিতা, সতর্কতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
নরসিংদী জেলা প্রশাসনের প্রত্যাশা সকলের সম্মিলিত সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব আনন্দময়, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদযাপিত হবে এবং শারদীয় দুর্গাপূজার মর্মবাণী ধারণ করে একটি সত্য এবং ন্যায়ের সমাজ প্রতিষ্ঠায় সকলে সচেষ্ট হবে।
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী 



















