Lama ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: দুই দিনে ৩ বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় পুলিশের বিশেষ অভিযানে দুই দিনে তিনটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮ ও ২০ অক্টোবর পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি নিবন্ধনবিহীন মোটরসাইকেলও জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কিশোরগঞ্জের ভৈরব থানার শিবপুর এলাকার বিজয় মিয়া (২৩), নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর এলাকার জুম্মন মিয়া (১৯) এবং রায়পুরার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের মো. ইসমাইল (৩৫)।

পুলিশ জানায়, নরসিংদীর পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুক, বিপিএম-সেবার নির্দেশনায় রায়পুরা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় রায়পুরা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে থানা-পুলিশের একাধিক দল বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালায়।

বাঘমারা সেতুতে চেকপোস্টে পিস্তলসহ দুইজন গ্রেপ্তার

পুলিশের প্রেস নোট অনুযায়ী, গত ১৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, উত্তর বাখরনগর ইউনিয়ন এলাকা থেকে দুই অস্ত্রধারী ব্যক্তি আড়িয়াল খাঁ নদীর ওপর বাঘমারা সেতু হয়ে মরজাল বাজারের দিকে যাবেন।

এ তথ্যের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিমসহ পুলিশের একটি দল রায়পুরার চর মরজাল এলাকায় বাঘমারা সেতুতে চেকপোস্ট স্থাপন করে।

রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে একটি মোটরসাইকেলের দুই আরোহীকে তল্লাশি করা হয়। এ সময় বিজয় মিয়ার পরিহিত হাফপ্যান্টের কোমরের পেছনে গোঁজা অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ছাড়া মোটরসাইকেল চালকের আসনে থাকা জুম্মন মিয়াকে আটক করা হয়। তাঁদের ব্যবহৃত কালো রঙের একটি নিবন্ধনবিহীন সুজুকি মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় রায়পুরা থানায় ১৯ অক্টোবর ২০২৬ তারিখে অস্ত্র আইনের ১৯(ক)/১৯(চ) ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-২৮, জিআর-৪৭৭।

বাড়িতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

অন্যদিকে, গত ২০ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা থানার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের কাজীবাড়ির মোড়সংলগ্ন ঈদগাহ এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়েজিদ বিন মনসুরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মো. ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ইসমাইলের দেওয়া তথ্য ও দেখানো মতে তাঁর মায়ের বসতঘরের চালের ড্রাম থেকে একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পিস্তলটির ম্যাগাজিনে ইংরেজিতে ‘MADE IN USA’ লেখা ছিল। উদ্ধার করা গুলিগুলোর পেছনে ‘A P 32 AUTO’ লেখা ছিল বলে প্রেস নোটে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া ইসমাইলের নিজের বসতঘরের ভেতর থেকে আরও একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। দ্বিতীয় পিস্তলটিতে ‘MADE IN USA No 7000’ লেখার পাশাপাশি অন্যান্য ইংরেজি অক্ষর ও শব্দ ছিল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ২১ অক্টোবর ২০২৬ তারিখে রায়পুরা থানায় অস্ত্র আইনের ১৯এ ধারায় মামলা করা হয়েছে। মামলার নম্বর এফআইআর-৩৪, জিআর-৪৮৩।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, নজরদারি অব্যাহত

রায়পুরা থানা-পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অস্ত্রধারী অপরাধী গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদকবিরোধী অভিযান ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে নিয়মিত কার্যক্রম চলছে। এসব অভিযান অব্যাহত থাকবে।

পুলিশের দাবি, সাম্প্রতিক বিশেষ অভিযানগুলোর মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে পুলিশি নজরদারি অব্যাহত আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সাভারে একটি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর

Bandarban Tribune

রায়পুরায় পুলিশের বিশেষ অভিযান: দুই দিনে ৩ বিদেশি পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার

Update Time : ০৭:৩৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬