
রাঙ্গামাটি বরকল উপজেলার বরকল সদর ও শুভলং পূজা মণ্ডপ পরিদর্শনে বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম সারোয়ার ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বরকল প্রতিনিধি মোঃ শাহ আলম সওদাগর ও সঞ্জয় চাকমা।
উপজেলার শুভলং ও বরকল সদরের দুটি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় প্রতিটি পূজা মণ্ডপে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম সারোয়ার ও ২৯৯ নং আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানের বরকল প্রতিনিধি মোঃ শাহ আলম সওদাগর ও সঞ্জয় চাকমা। মণ্ডপে গিয়ে ভক্ত-অনুরাগীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন তারা।
পরিদর্শনকালে তারা বলেন, ‘শারদীয় দুর্গোৎসব আমাদের হাজার বছরের ঐতিহ্যের অংশ। এ উৎসব শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্যে দিয়ে সবার মধ্যে আনন্দ, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে পড়ে। ধর্ম যার যার, উৎসব সবার- এই মন্ত্রে আমরা বিশ্বাসী। আমরা চাই প্রত্যেক নাগরিক নিরাপদে, আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক। উপজেলা প্রশাসন ও সরকার সবসময় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষের পাশে ছিল এবং থাকবে। আমরা বিশ্বাস করি, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই আসুন, সবাই মিলে মিলেমিশে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নিকট চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসলাম সারোয়ার।সংসদ সদস্য দীপেন দেওয়ান ফোন কলের মাধ্যমে হিন্দু ধর্মালম্বীদের শুভেচ্ছা জানান। তার পক্ষ থেকে প্রতিনিধিগন ফুল, মিষ্টি ও নগদ অর্থ প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য মোহাম্মদ দিদারুল আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ পান্না মিয়া, শুভলং ইউনিয়ন বি এনপির সভাপতি সোহরাব চেয়ারম্যান, শুভলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা সহ উপজেলা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।
তসলিম উদ্দিন, বরকল সংবাদদাতা: 



















