
বান্দরবানের থানচি উপজেলায় শারদীয় দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন করেছেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ক্যসাউ মারমার নেতৃত্বে উপজেলার দুটি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন নেতৃবৃন্দ। এ সময় তাঁরা পূজা উদ্যাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্যাপনের আহ্বান জানান।
এ সময় বিএনপি নেতৃবৃন্দ বলেন, ধর্মীয় উৎসব সবার জন্য আনন্দ ও সম্প্রীতির বার্তা বহন করে। দুর্গোৎসব যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য সবাইকে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তিন্দু ইউনিয়ন বিএনপির সভাপতি শৈবাথোয়াই মারমা, রেমাক্রী ইউনিয়ন বিএনপির সভাপতি মংএনু মারমা, থানচি বাজার পরিচালনা কমিটির সম্পাদক মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা, লালপিয়াম বম, মো. নিয়াজুর রহমান, থোয়াইবামং মারমা, ইউপি সদস্য হ্লাচিং মারমা, দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি সুমন কর্মকার, আবুল মোনাফ ও আনিচাঁন্দ ত্রিপুরাসহ বিএনপি ও পূজা উদ্যাপন কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরিদর্শণ শেষে পার্বত্য বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রীর রাজ পুত্র সাচিংপ্রু জেরীর পক্ষে শারদীয় দুর্গা পুজা উদযাপনের অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়।
নিজস্ব সংবাদদাতা, (বান্দরবান)থানচি: 



















