
বান্দরবানের সদর ইউনিয়নের লেমুঝিড়ি এলাকায় পাগলা কুকুরের কামড়ে ১৭জন আহত হয়েছে।
সোমবার (১৯অক্টোবর) সকালে লেমুঝিড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে লেমুঝিড়ি এলাকায় একটি পাগলা কুকুড় পাড়ান কয়েকজনকে কামড় দিলে পাড়াবাসীরা কুকুরটিকে তাড়া করে। এসময় কুকুরটি পালিয়ে যাবার সময় এলাকার রাস্তায় এবং পাড়ার মধ্যে থাকা বিভিন্ন জনকে কামড়দিলে সর্বমোট ১৭জন আহত হয়।
পরে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে ১৬জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। তবে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে পাড়াবাসীরা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তৌহিদ আনোয়ার জানান, কুকুরের কামড়ে ১৭জন আহত হয়েছে। এর মধ্যে একজনকে সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকী ১৬জনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান প্রতিনিধি: 



















