Lama ০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পেল ৩৮ শিক্ষার্থী

রাঙামাটির কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি-২০২৫-এ উত্তীর্ণ ৩৮ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে সনদ, ক্রেস্ট ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১২টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি কাপ্তাইয়ের পরিচালক আহমদ সুজাতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই বিএফআইডিসি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. ইউসুফ মিয়া। এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে দিলদার হোসেন বলেন, খেলাধুলা ও লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে। একই সঙ্গে সৎ, নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাপ্তাই উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মো. আবু বক্কর ছিদ্দিক, কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন এবং শিক্ষক রফিকুল ইসলাম ও মনিরুল ইসলাম।

এ সময় সাংবাদিক রবিউল হোসেন রিপন, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি ফয়েজ আহমেদ, তাঁতী দলের সম্পাদক তরিক উল্লাহ, শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তির সমন্বয়ক মো. বায়েজিদ হোসেন, ওয়াজেদ আলী সজিব ও সালেহ আহম্মদসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বৃত্তিপ্রাপ্ত ৩৮ জন কৃতী শিক্ষার্থীর হাতে প্রধান অতিথি ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন।
ছবি ক্যাপশন: কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি-২০২৫-এ উত্তীর্ণ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

উৎসবের আনন্দ ভাগাভাগি, সম্প্রীতির বার্তা নিয়ে মহালছড়ির পূজামণ্ডপে জোন কমান্ডার

Bandarban Tribune

কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পেল ৩৮ শিক্ষার্থী

Update Time : ০৪:৫০:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬