Lama ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে জেলা পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ

কিশোরগঞ্জ জেলা পুলিশের সদস্য ওসমান গনি ডোব টেস্টে মাদক গ্রহণের তথ্য ধরা পড়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তার ডোপ টেস্ট করা হয়। এতে তার রিপোর্ট পজিটিভ আসে।

হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. নূর মো. শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই পুলিশ সদস্যের ডোপ টেস্ট করা হয়। এতে রিপোর্ট পজিটিভ এসেছে। রিপোর্টটি পুলিশ সুপারকে পাঠানো হয়েছে।

জানা গেছে, ডোপ টেস্টে পজিটিভ হওয়া পুলিশ সদস্য মো. ওসমান গনি ঢাকা জেলার ধামরাই থানার সাহাবেলীশ্বর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একজন ড্রাইভার কনস্টেবল। পুলিশ সদস্য ওসমান গনির ডোপ টেস্টে পজিটিভ হওয়ার বিষয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মাদকের ব্যাপারে জেলা পুলিশের অবস্থান “জিরো টলারেন্স” নীতি। পুলিশ সদস্যদের ক্ষেত্রেও এ নীতি সমভাবে প্রযোজ্য। মাদকের সঙ্গে জেলা পুলিশের কোনোভাবেই ন্যূনতম সংযোগও নেই- আমরা এটি নিশ্চিত করতে বদ্ধ পরিকর। এ কারণে যাদেরকে সন্দেহ হচ্ছে, তাদেরকেই ডোপ টেস্ট করাচ্ছি।

এর ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) কনস্টেবল মো. ওসমান গনির ডোপ টেস্ট করানো হয়। এখন এই পুলিশ সদস্য ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি

Bandarban Tribune

কিশোরগঞ্জে জেলা পুলিশ সদস্যের ডোপ টেস্ট পজিটিভ

Update Time : ০৮:১৬:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬