Lama ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে দিনব্যাপী সফরে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, ত্রাণ বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন

পার্বত্য চট্টগ্রামে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে অস্ত্র ও সংঘাতের পথ পরিহারের আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)-এর সঙ্গে শিগগিরই আলোচনায় বসবেন বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দিনব্যাপী সফরকালে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সভায় ওয়াদুদ ভূইয়া পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের প্রতি শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে অস্ত্র ও সংঘাতের পথ থেকে সরে এসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে হবে। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পাঁচ সেট বই বিতরণ এবং বৃক্ষরোপণ করেন তিনি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য। সভা শেষে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫টি অসহায় পরিবারের মধ্যে ৩০ বান্ডিল ঢেউটিন এবং চেকের মাধ্যমে মোট ৯০ হাজার টাকা বিতরণ করা হয়।

দিনব্যাপী সফরের অংশ হিসেবে পূজগাং মুখ উচ্চ বিদ্যালয়ের ছাত্রাবাস উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া। এ ছাড়া উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ওয়াদুদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনির্বাণ শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও যোগ দেন তিনি।

সন্ধ্যায় পানছড়ি উপজেলা বিএনপি কার্যালয়ে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রয়াত ৭০ জন নেতাকর্মীর পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সংসদ সদস্য। এ সময় তাঁদের সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।

এ ছাড়া আদর্শ মুসলিমপাড়া মসজিদ ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভবন উদ্বোধন করেন ওয়াদুদ ভূইয়া।

দিনব্যাপী এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সহসভাপতি বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, জেলা যুবদলের সভাপতি মো. মাহবুবুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামাল উদ্দিন দীপ্ত, পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবসার ও সদস্যসচিব মো. সেলিমসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি

Bandarban Tribune

পানছড়িতে দিনব্যাপী সফরে অভিভাবকদের সঙ্গে মতবিনিময়, ত্রাণ বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্বোধন

Update Time : ০৮:৫৪:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬