Lama ০৫:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নড়িয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জালসহ আটক ৩

শরীয়তপুরের নড়িয়ায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করেছে সুরেশ্বর নৌ পুলিশ। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ১০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা জব্দ করা হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) নড়িয়া উপজেলার মুলফৎগঞ্জ এলাকার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে পদ্মা নদীতে অভিযান চালায় সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি। এ সময় নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকারের অভিযোগে তিনজনকে আটক করা হয়। অভিযানে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা ও ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন কাজল বেপারী (২২), তাঁর বাবা জিনাল উদ্দিন বেপারী; মো. বিপ্লব (২৭), তাঁর বাবা মাহে আলম দেওয়ান; এবং মো. শফিকুল আলম। আটক ব্যক্তিদের ঠিকানা ও অন্যান্য পরিচয় সংশ্লিষ্ট অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, মা ইলিশ সংরক্ষণ ও সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে পদ্মা নদীতে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সুরেশ্বর নৌ পুলিশ ফাঁড়ি তিনজনকে আটক করেছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি

Bandarban Tribune

নড়িয়ায় মা ইলিশ রক্ষা অভিযানে কারেন্ট জালসহ আটক ৩

Update Time : ০৭:৫৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬