Lama ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

“ঘর থেকে শুরু করি – দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই শ্লোগানে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশ তথা নরসিংদীতেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস -২০২৬ উদযাপন করা হয়েছে।

১৩ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণিল রেলি বের হয়ে নরসিংদী কালেক্টরেট ঈদগাঁহ মাঠে শেষ হয়। পরবর্তীতে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালনায় ভূমিকম্প, বিভিন্ন প্রকার অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়া শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান। জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা ইউনুছ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার বায়জিদ বিন মুনসুর, নরসিংদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শিমুল রায়হান, নরসিংদী রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি ফারুক উদ্দিন ভূইয়া, বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলা সম্পাদক মনজিল এ মিল্লাত, নরসিংদী শহর সার্ভিস টিমের প্রেসিডেন্ট কৃষিবিদ মোঃ আব্দুস সালাম, পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, সরকার ছগির আহমেদ প্রমুখ।

এসময় যুব রেডক্রিসেন্ট, স্কাউট, স্বেচ্ছাসেবক ও ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দুর্যোগ বলে কয়ে আসে না। তবে আমাদের দুর্যোগ মোকাবিলায় পূর্ব প্রস্তুতি, চলাকালীন ও দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে প্রস্তুত থাকতে হবে।

অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, বিল্ডিং কোড মেনে দালান কোঠা নির্মাণ করলে মানব সৃষ্ট দুর্যোগ এড়াতে পারি। প্রাকৃতিক দুর্যোগ ভূমিকম্প, জলোচ্ছ্বাস, সুনামী, টর্নেডোর বিষয়ে মানুষকে সচেতন করে জান ও মালের ক্ষয়ক্ষতি কমাতে পারি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি

Bandarban Tribune

নরসিংদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

Update Time : ০৮:২৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬