Lama ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নৈতিকতা ছাড়া অর্জিত জ্ঞান বৃথা: নুরুল আমিন এমপি 

চট্টগ্রামের মিরসরাইয়ে বারইয়ারহাট কলেজের ৬৭ জন অসচ্ছল শিক্ষার্থীকে বিনামূল্যে পূর্ণ সেট পাঠ্যবই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বারইয়ারহাট কলেজ অডিটোরিয়ামে আয়োজিত বই বিতরণ অনুষ্ঠানে ভালো ফলাফল অর্জন করায় ছয়জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বারইয়ারহাট কলেজ গভর্নিং বডির সভাপতি দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক সাইদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন এমপি বলেন, শিক্ষার্থীরা প্রত্যেকে একেকটা ফুল। এ ফুলগুলো যেন সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে তাদের সুভাস ছড়াতে পারে যেজন্য কার্যকর পদক্ষেপ শিক্ষক, পরিচালনা কমিটি অভিবাবক সকলকে নিতে হবে। আজকের শিক্ষার্থীরা আগামীর মিরসরাই উপজেলার নের্তৃত্ব দিবে।

তারা আমাদের ভবিষ্যত। একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার বিষয়ে তিনি বলেন, নৈতিক শিক্ষা মানুষের প্রকৃত শিক্ষা। নৈতিকতা ছাড়া মানুষের অর্জিত জ্ঞান বৃথা। শিক্ষার্থীরা খারাপ বন্ধু প্রত্যাহার করতে হবে।

ছাত্র রাজনীতির বিষয়ে তিনি বলেন, ছাত্রছাত্রীদের প্রথম রাজনীতি হবে পড়াশোনা। পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, সামাজিকতার গুণ অর্জন করতে পারলে তোমরা হয়ে উঠবে প্রকৃত নেতা।

এসময় কলেজের সার্বিক অগ্রগতি, জাতীয়করণের দাবি, শিক্ষার মানোন্নয়ন ও পড়াশোনার অনুকূল পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, কলেজের উপাধ্যক্ষ বোরহান উদ্দিন ও সহযোগী অধ্যাপক মিনহাজ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও কলেজ গভর্নিং বডির সদস্য গাজী নিজাম উদ্দিন, সদস্য কামরান সরোয়ার্দী। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, ছাগলনাইয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

দুর্গাপূজা ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি

Bandarban Tribune

নৈতিকতা ছাড়া অর্জিত জ্ঞান বৃথা: নুরুল আমিন এমপি 

Update Time : ০৯:১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬